Refund Policy
Last updated: March 25, 2026
১. সাধারণ নীতি
Brilliant Recharge-এ আমরা চেষ্টা করি প্রতিটি রিচার্জ সঠিকভাবে ও সময়মতো সম্পন্ন করতে। কোনো লেনদেন ব্যর্থ হলে বা আপনার দাবি সঠিক হলে আমরা রিফান্ড বিবেচনা করি। রিফান্ড শুধুমাত্র আমাদের নীতিমালা ও প্রযোজ্য শর্ত অনুযায়ী দেওয়া হবে।
২. কখন রিফান্ড বিবেচনা করা হয়
- পেমেন্ট হয়েছে কিন্তু রিচার্জ হয়নি: bKash থেকে টাকা কেটে গেছে কিন্তু Brilliant Connect রিচার্জ সফল না হলে (সিস্টেম/সেবা ত্রুটি)।
- ডুপ্লিকেট পেমেন্ট: একই লেনদেন দুবার চার্জ হলে।
Brilliant Connect রিচার্জ সফল হয়েছে কিন্তু পরে অ্যাপ/নেটওয়ার্ক সমস্যা—এ ধরনের ক্ষেত্রে সাধারণত রিফান্ড দেওয়া হয় না; সংশ্লিষ্ট সেবা নীতিমালা প্রযোজ্য।
৩. কখন রিফান্ড হয় না
নিচের ক্ষেত্রগুলোতে কোনো রিফান্ড দেওয়া হয় না:
- ভুল নম্বর: আপনি ভুল মোবাইল নম্বর দিয়ে রিচার্জ করলে অথবা রিচার্জ ভুল নম্বরে চলে গেলে—কোনো রিফান্ড দেওয়া হবে না। নম্বর দেয়ার আগে একবার যাচাই করে নিন।
৪. রিফান্ড কিভাবে চাইবেন
- আমাদের সাথে ২৪–৪৮ ঘণ্টার মধ্যে যোগাযোগ করুন: ফোন, WhatsApp বা ইমেইলে।
- ট্রানজেকশন নম্বর, মোবাইল নম্বর, পরিমাণ ও সমস্যার সংক্ষিপ্ত বর্ণনা দিন।
- আমরা যাচাই করার পর রিফান্ডের যোগ্য হলে আপনাকে জানাব এবং প্রক্রিয়া শুরু করব।
৫. রিফান্ড সময় ও পদ্ধতি
রিফান্ড সাধারণত যাচাই সম্পন্ন হওয়ার পর ৩–৭ কার্যদিবসের মধ্যে একই bKash অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করা হয়। ব্যাংক/ব্র্যান্ডের নিয়মে বিলম্ব হতে পারে। রিফান্ড শুধুমাত্র যে নম্বর/অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নেওয়া হয়েছে সেখানেই করা হবে।